• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

সাতক্ষীরায় সড়কপথে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপারের মতবিনিময়

মামুন,সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সাতক্ষীরা বৃহস্পতিবার (০৫ আগষ্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়ের সভাপতিত্বে সড়ক পথে অবৈধ চাঁদাবাজি প্রতিরোধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং চাঁদাবাজিমুক্ত নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, সড়ক পথে কোনো ধরনের অবৈধ চাঁদাবাজি, হয়রানি কিংবা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরো বলেন, রোগীবাহী অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা মানবিক ও নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অ্যাম্বুলেন্সের গতিরোধ, চাঁদাবাজি কিংবা যেকোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত পরিবহন বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সড়ক পথে চাঁদাবাজি প্রতিরোধে জেলা পুলিশের চলমান উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category