নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং ডা. জুবাইদা রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমানের উদ্যোগে শহরের চৌমুহনাস্থ দেওয়ানী জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশী মিছবাহ উর রহমান ও ফখরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মফিজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের মো. আলম মিয়া ও মুন্না মিয়া, ২নং ওয়ার্ডের সভাপতি এইচ. এম. শফিকুর রহমান, ৩নং ওয়ার্ডের হেলাল আহমেদ, সুমন আহমেদ ও মিনহাজ আহমেদ, ৪নং ওয়ার্ডের মিঠু তরফদার, ৫নং ওয়ার্ডের কমরু মিয়া ও মিলাদ মিয়া, ৬নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মিজান আহমেদ, আফছর আহমেদ ও ফুয়াদ, ৭নং ওয়ার্ডের সালেহ আহমেদ ও শেখ কামাল, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. হান্নান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও সৈয়দ ইজাজ, ৯নং ওয়ার্ডের মিজানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।