• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আ’টক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
রবিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি রুহুল আমিন (৩৫) উপজেলার উত্তর শশীদল এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের উত্তর শশীদল এলাকার মন্তাজ সর্দার বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রুহুল আমিন নামের এক ব্যক্তিকে তার বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category