কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে দরিদ্র নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার বাদ যোহর ফরিদপুর ইউনিয়নের আমোদপুর হাছেন আলী মাস্টারের বাড়িতে ঢাকা ঐশন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সিইও ফরিদপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. আনোয়ার হোসেন ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুইশত দরিদ্র নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা তুলে দেওয়া হয়।
এসময় অনুষ্ঠানের আয়োজক ঢাকা ঐশন ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর সিইও মো. আনোয়ার হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে ও সালুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান (মানবিক সাদেক) এর সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আয়োজক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া’র ভাই জীবন বীমা কর্পোরেশন ঢাকা অফিসের ম্যানেজার আলী হোসেন ও জিটিসিএল ঢাকা ডেমরা অফিসের অফিসার শরীফ হোসেন সহ কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ, আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (কাজল), ফরিদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রফিকুল ইসলাম খাজা, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. এমদাদুল হক ভূইয়া, মো. সাইদুর রহমান শিশু, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মোহাম্মদ আলী সোহেল ও মো. সবুজ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ফরিদপুর ইউনিয়নের করববাসীসহ এলাকাবাসীর মঙ্গলকামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আমোদপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোজাক্কির হোসেন।
অনুষ্ঠান শেষে দানবীর মো. আনোয়ার হোসেন ভূইয়া বলেন, প্রতিবছরই তিনি এভাবে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করে আসছেন। এছাড়া তিনি প্রতিবছর এলাকার গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছেন। তিনি আসন্ন ৭নং ফরিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে আরো বলেন, যদি তিনি এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন। এজন্য তিনি এখন থেকেই বিভিন্ন প্রকল্পের অনেক প্লান করে রাখছেন।