• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ২১৯ বোতল মা’দকসহ গ্রে’প্তার ১ কালিগঞ্জে ট্রাকচাপায় ৬বছরের শিশুর মৃ’ত্যু, চালক আটক মৌলভীবাজার মাহবুব আলী খাঁনের ৪২তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি সিগারেট ও গাঁজাসহ আটক-১ গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান আটক কুড়িগ্রামে সাংবাদিকের ওপর হা’ম’লার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরায় সড়কপথে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপারের মতবিনিময় কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ কুমিল্লার লাকসামে সোহান হ/ত্যা: মিজানুরের যা’ব’জ্জীবন

কুলিয়ারচরে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

গত ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১৮নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেড়শত শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মশিউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম মিয়া, অভিভাবক সদস্য ও যুবদল নেতা মো. বোরহান উদ্দিন, অভিভাবক সদস্য মো. সুমন মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো, নুরুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন ব্যাগ পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category