• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন কুলিয়ারচর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ঘোষণা দিয়ে আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

গতকাল ১৩ সেপ্টেম্বর রোববার সকাল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত তিনি পৌরসভার একাধিক ওয়ার্ড, হাট-বাজার ও মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তাঁর কর্মী সমর্থকরা সাথে ছিলেন।

এর আগের দিন গত ১২ সেপ্টেম্বর শনিবার পৌরসভার আশ্রবপুরে তাঁর প্রথম সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এবং মো. শহীদুল্লাহর সঞ্চালনায় উক্ত সভায় স্থানীয় বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে মেয়র প্রার্থী হাফেজ মাওলানা হারুনুর রশিদ বলেন, “দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক এবং উন্নত পৌরসভা গড়াই আমার মূল লক্ষ্য। আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট; পৌরসভা থেকে আমার নতুন করে কিছু নেওয়ার নেই, বরং পৌরবাসীকে সেবার মাধ্যমে কিছু দিতে চাই।” তিনি অবকাঠামোগত উন্নয়ন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ব্যবসায়িক জীবনে সফল এই কাতার প্রবাসী ও সমাজসেবক ‘কুলিয়ারচর ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। এলাকায় সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদানের কারণে প্রবীণ ও তরুণ-উভয় প্রজন্মের মাঝেই তিনি ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে জানান স্থানীয়রা।

তফসিল এখনো ঘোষণা না হলেও মেয়র পদপ্রার্থী হিসেবে হাফেজ মাওলানা হারুনুর রশিদের এই সক্রিয় তৎপরতা ও গণসংযোগ কুলিয়ারচর পৌরসভার সাধারণ ভোটারদের মাঝে নতুন আলোচনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category