• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হোটেল মালিকদের সতর্ক করা হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডসংলগ্ন হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগে ‘মায়ের দোয়া বিরিয়ানি হাউজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস’ এবং ‘হাচিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে হোটেল দুটির ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন বিশ্বাস ও মো. হাচিব বিশ্বাস জরিমানার অর্থ পরিশোধ করেন। এ সময় তাঁরা নিজেদের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর হবে না বলে অঙ্গীকার করেন। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে বলেও তাঁদের জানানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে খাবার তৈরির স্থান, খাদ্য সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে খাবার হোটেলগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category