• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এবং দিনাজপুর সেক্টর সদর দপ্তর, বিজিবির বাস্তবায়নে আয়োজিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান, বিজিবিএম, এমপিবিজিএম, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম, পিবিজিএমএসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।
ক্যাম্পেইনে সীমান্ত এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ৭ শতাধিক স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category