• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নবীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে বের করে সাংবাদিক পেটালো বিএনপি-ছাত্রদল মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন রাঙামাটিতে ‘ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট’ শীর্ষক কথকতা অনুষ্ঠিত কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন গোসাইরহাটে ই’য়াবাসহ মা’দক কারবারি আটক সালিসের পর থানায় মামলা, আত্মগোপনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিলেন,প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯ টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

এসময় শহীদ পরিবারের সদস্যরা শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category