জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সিলেটের জকিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ আবদুল আহাদ,
জকিগঞ্জ থানার ওসি-তদন্ত মোহাম্মদ সুজন মিয়া,উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন, উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল মুসাব্বির, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ এবং উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শিহাব উদ্দিন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য দেন আব্দুল মালেক, আশরাফুজ্জামান রাদি, আনহার হোসাইন, মাহফুজ আহমদ ও পারভেজ মোশাররফ পাবেল।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী কাওসার রশীদ বাহার, বাংলাদেশ খেলাফত মজলিসের জকিগঞ্জ পৌর সভাপতি মাওলানা মোস্তাফা আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে. এম. মামুন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ শাকির, নির্বাহী সদস্য সাইফুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বৈষম্য দূরীকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে এ গণঅভ্যুত্থানের চেতনা ধারণ ও বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।