• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে সরকারি গাছ বিক্রি, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে প্লাস্টিক কোটেড কপার ক্যাবল তারসহ যুবক আটক কোটালীপাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রে’প্তার: ৬ মাসের কা’রাদ’ণ্ড হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কা’রাদ’ণ্ড কুমিল্লায় দুই বাসের সং’ঘর্ষে নি’হত একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গোপালগঞ্জে পিতার গলা কেটে হ’ত্যার দায়ে ছেলের যা’বজ্জীবন কুমিল্লা দাউদকান্দিতে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার,আটক-১ নবীগঞ্জে মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে দু’র্নীতি ও অর্থ আ’ত্ম’সাতের অভিযোগ ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান: প্রায় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

কোটালীপাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রে’প্তার: ৬ মাসের কা’রাদ’ণ্ড

মো. শান্ত শেখ টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ নাজমুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬ খ্রিঃ) কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত নাজমুল হাসান কোটালীপাড়া থানার বাহরাবাড়ী এলাকার আবু তালেব মিয়ার ছেলে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাগুফতা হক
সহযোগিতায়: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ।
ঘটনাস্থল: বহরাবাড়ি এলাকা, কোটালীপাড়া।
উদ্ধারকৃত মাদক ২০ (বিশ) গ্রাম অবৈধ গাঁজা।
দণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের বিস্তার রোধে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

গ্রেপ্তারকৃত আসামিকে সাজা প্রদানের পর বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category