• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে সরকারি গাছ বিক্রি, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ভৈরবে প্লাস্টিক কোটেড কপার ক্যাবল তারসহ যুবক আটক কোটালীপাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রে’প্তার: ৬ মাসের কা’রাদ’ণ্ড হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে ২ জনের কা’রাদ’ণ্ড কুমিল্লায় দুই বাসের সং’ঘর্ষে নি’হত একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গোপালগঞ্জে পিতার গলা কেটে হ’ত্যার দায়ে ছেলের যা’বজ্জীবন কুমিল্লা দাউদকান্দিতে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার,আটক-১ নবীগঞ্জে মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে দু’র্নীতি ও অর্থ আ’ত্ম’সাতের অভিযোগ ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান: প্রায় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

ভৈরবে প্লাস্টিক কোটেড কপার ক্যাবল তারসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রেল লাইনে বসে চোরাইকৃত প্লাস্টিক কোটেড কপারযুক্ত ক্যাবল তার আগুনে পুড়ানোর সময় মোজাম্মেল (২০) নামে যুবককে আটক করেছে ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (চৌকি) র সদস্যরা। আজ ১৪ জুলাই, মঙ্গলবার ভোর পৌনে ছয়টার সময় রেলওয়ে স্টেশনের আশুগঞ্জ প্রান্তের কিঃ মিঃ নং ২৩৩/৫ সংলগ্ন ৭ নং জেবি বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। মোজাম্মেল ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার পাবইকান্দি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বলেন, রেল লাইনে নিয়মিত টহল দেওয়ার সময় মোজাম্মেল নামে এক যুবককে চোরাই তারসহ গ্রেফতার করা হয়। সে রেললাইনে বসে প্লাস্টিক কোটেড কপার ক্যাবল তার আগুন দিয়ে পোড়াচ্ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আসতে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোজাম্মেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার হেফাজত থেকে ১০ গজ প্লাস্টিক কোটেড কপার ক্যাবল তার উদ্ধার সহ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবৎ সে সহ সংঘবদ্ধ একটি চোরচক্র ভৈরববাজার রেলওয়ে জংশন এবং আশেপাশের এলাকায় অসৎ উদ্দেশ্যে সিগন্যাল ক্যাবল কর্তন করে আসছে। যার ফলে প্রায় সময়ই সিগন্যাল সিস্টেম বিকল হয়ে রেল চলাচল বিঘ্নিত হয়ে থাকে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোজাম্মেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category