• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে স্থাপিত হচ্ছে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বহুল প্রত্যাশিত মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে সদর উপজেলার গড়েয়া সোটাপীর এলাকার পাশে অবস্থিত সালন্দর ইক্ষু খামারে। এ তথ্য জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ।

সোমবার ( ১৮ মে) গড়েয়া ফাজিল মাদ্রাসা-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আব্দুল হামিদ বলেন, “ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। গড়েয়া সোটাপীরের পাশে সালন্দর ইক্ষু খামারে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হবে এবং স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে এবং এ অঞ্চলের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, মেডিকেল কলেজটি বাস্তবায়িত হলে ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category