• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার রাউজানে এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, আ’হত ৫ নাগেশ্বরীর ধানক্ষেতে মিললো মানুষের বিচ্ছিন্ন পা জনমনে আ’ত’ঙ্ক পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন কোতয়ালী থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রে’প্তার ১২ কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খু/ন কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের ঢল: বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও র‍্যালি

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি এস এম জিলানী। এ সময় তিনি মৎস্য চাষের প্রসার, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “আমি নিজেও একজন মৎস্য খামারি। মৎস্য চাষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে এ খাতের সম্ভাবনা ও গুরুত্ব আমি খুব কাছ থেকে উপলব্ধি করি। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাচার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদসহ উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মৈ বাকচী।

পোনা অবমুক্ত শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ, দেশীয় মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাছ উৎপাদন ও আধুনিক মৎস্য চাষে সাধারণ মানুষকে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category