শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

মোঃ শান্ত শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি / ৩১ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা এবং পৌর প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে ‘২৫ মার্চের ভয়াল কালো রাত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৯৭১ সালের এই রাতে জাতির বিবেক বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস তুলে ধরা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, ২৫ মার্চের গণহত্যার ভয়াবহ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ার শপথ নিতে হবে আজ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম শেখ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী। বক্তারা ২৫ মার্চের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category