• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের ম’রদেহ উদ্ধার হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের ম’রদেহ উদ্ধার ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হু’মকি কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃ’ত্যু ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

ঠাকুরগাঁওয়ে নদীভাঙনে সর্বস্ব হারানোর শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

তাদের থাকার জায়গা নেই বলেই নদীর পাড়ে ঠাঁই নিয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে তীরবর্তী বেশ কয়েকটি বসতবাড়ি বিলীন হতে শুরু করেছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সাময়িকভাবে অনেকেই নদীর পাড়েই আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বৃদ্ধির খবরও পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয়। এবার ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে মুহূর্তের মধ্যে বসতঘর নদীগর্ভে চলে যাচ্ছে। অনেক পরিবার তাদের ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আশ্রয়ের সংকটে নদীর পাড়েই অবস্থান নিতে বাধ্য হয়েছে।
ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্থানীয়রা বলছেন, সময়মতো স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না করলে আরও অনেক ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category