• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী, বিজয়ীদের পুরস্কার

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

গবাদিপশুর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাওয়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত উন্নত জাতের গরু ও মোষের বাছুর প্রদর্শণী প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে ক্যাম্পেইনের অংশ হিসেবে

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলার রুহিয়া উপজেলার ভেলারহাট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ প্রধান কার্যালয়ের ডাঃ মতিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ইজহার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ অমল কুমার রায়, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আহমেদ ওমর ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ রংপুর রিজিয়ন এর ডাঃ মোঃ এরমান আলী।

উল্লেখ্য, প্রান্তিক খামারিদের গবাদি পশুর মানোন্নয়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এ অঞ্চলের শতাধিক খামারি অংশ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে ব্র্যাকের সিমেন ব্যবহারকারী শ্রেষ্ঠ ২০ জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়। পরে প্রতিটি গরু ও মোষকে এলএসডি এবং খুরা রোগের ভ্যাকসিন দেয়া হয়। এছাড়াও কৃত্রিম প্রজনন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সুখের খনি” শীর্ষক নাটক মঞ্চস্থ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category