• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সাতক্ষীরা সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও টাকা ফেরত কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধ’র্ষ’ণের চেষ্টা নাগেশ্বরীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ভৈরবে মা’নবপা’চার মামলায় সামছুল মামুন গ্রেফতার ভৈরবে জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা পিকআপ চোর-ডাকাত চক্রে অ’ভিযান: গ্রে’প্তার ৩, উদ্ধার ৫ চোরাই গরু

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়।

বুধবার (২২ জুলাই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি মামলা নিষ্পত্তি করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহাগ (২৮) ও মো. ফারুক (২০)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের যথাক্রমে ৩০০ ও ২০০ টাকা, মোট ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category