দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতা আদম আলি খান। ২০১৬ সালে দলীয় মনোনয়ন ধানেরশীষ প্রতীক নিয়ে করেছিলেন ইউপি নির্বাচন। হয়েছিলেন হামলা মামলার শিকার। এমনকি তার বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও লোটপার্ট করেন ততকালীন ক্ষমতাশীন দলের সন্ত্রাসীরা। এছাড়াও নলমুড়ি ইউনিয়নের জনগনের ভোটে ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিনবার মেম্বার নির্বাচিত হয়েছিলেন। মেম্বার থাকাকালীন দলমত নির্বিরশেষে এলাকাবাসীর পক্ষে নিঃস্বার্থেভাবে কাজ করে ছিলেন।
বিএনপির বিগত সকল আন্দোলন-সংগ্রামে দুর্দিনে নেতা-কর্মীদের পাশে একমাত্র অভিভাবক হিসেবে ছিলেন নলমুড়ি ইউনিয়ন বিএনপির সৎ নিষ্ঠাবান খ্যাত তৃণমূলের জনপ্রিয় নেতা নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আদম আলি খান। যিনি তাঁর সাহসী নেতৃত্বে ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করে রেখেছিলেন। তার ও ছেলেদের নামে পাঁচ থেকে ছয়টি হয়রানী মূল্যক মিথ্যা মামলা দেয়া হয়। এরপরে তার দলীয় কোনো কার্যক্রম বন্ধ রাখেননি।
পাশাপাশি নলমুড়ি ইউনিয়নে নেতাকর্মীদের হামলা-মামলায় ও আহত অবস্থায় হাসপাতাল ও জেলহাজতে থাকা নেতাদের পাশে আদম আলি খান ছিলেন।
তৃণমূল কর্মীদের দাবি, সুসময়ে বহু অতিথি নেতার বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি। দলের যে কোনো বিপর্যয়ের সময় জেলা ও উপজেলাসহ গোসাইরহাট উপজেলা ইউনিয়নে রাজপথ থেকে শুরু করে বিভাগীর ও ঢাকার রাজপথে দলের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন আদম আলি খান।
এছাড়াও বর্তমান শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপুর গত ২০১৮ সালের নির্বাচনে প্রচারনায় হামলা চালায় আ .লীগ নেতাকর্মীরা। সেই হামলায় আহত হয়েছিলেন অপু মৃধা। এরপরে অসু়স্থ্য থাকাকালীন কারাবরন করতে হয়েছিলো। কারাগারে থাকাকালীন আদালতে হাজিরার সময় অপু মৃধা কে দেখতে গিয়ে বারা বার হামলার শিকার হতে হয়েছেন আদম আলি খান এর।
আদম আলি খান বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে ১৯ দফা বাস্তাবায়নের লক্ষে সক্রীয় অংশগ্রহন করেছিলাম। এবং আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কর্মী হিসেবে সবসময় রাজপথে সক্রিয় ভুমিকায় ছিলাম। এখন বিএনপি ক্ষমতায় আসছে কিন্তু দুর্দিনের পরীক্ষিত ত্যাগী দলীয় কান্ডারী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে। এখন বসন্তের কুকিলের আনাগনায় দুঃসমেয় ত্যাগীরা কোনঠাষা। মানোনীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে দিকনির্দশনায় আমরা দলের পক্ষে কাজ করে যাচ্ছি।