• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

নওগাঁর গুটি আমে স্বপ্নের মৌসুম, বিক্রির আশা ৪ কোটি টাকা

রাজেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬

অপরিপক্ক ও কেমিক্যাল মুক্ত নিরাপদ নিরাপদ আম বাজার করতে নওগাঁ জেলা প্রশাসন আমি সংগ্রহের তারিখ ঘোষণা করেছে। সে অনুযায়ী আমের প্রজাতি অনুসারে নওগাঁ জেলায় আগামী ২২মে থেকে গুটি আম সংগ্রহের মধ্যে দিয়ে আম পাড়া অভিযান শুরু হবে।
পর্যায়ক্রমে বিভিন্ন জাতের বাজারে আসবে ।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে রোববার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়।

আলোচনায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারন করা হয়। সময় অনুযায়ী আগামী ২২মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। এ ছাড়া উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০ মে থেকে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৫ জুন আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন এবং আগামী ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিনা আম সংগ্রহ করা যাবে।

তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে।

মতবিনিময় সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা: হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান আছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পরিপক্ব আম নামানোর জন্য এই সময়সূচি। আগামী ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আমও সংগ্রহ করতে পারবেন। তবে অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ কিংবা বাজারে তোলা যাবে না। নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে।
তবে জেলা প্রশাসক নওগাঁর আমের সুনাম ধরে রাখতে আমচাষি ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category