• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

নাসিরনগরে ১৩ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন-এমপি হান্নান

মো.আব্দুল হান্নান,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৩ টি প্রকল্প ইট সলিং,রিটার্নিং ওয়াল ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০৫ জুলাই) সকাল থেকে স্পীটবোটে পর্যায়ক্রমে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় হাওর বেষ্ঠিত চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৩ টি প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের সংসদ সদস্য  এম.এ.হান্নান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা  কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ  ইব্রাহিম ভূইঁয়া রেনু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ জিয়াউল করীম সোহেল,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহে আলম,মানবাধিকার সম্পাদক লিটন রায়, পৌর বিষয়ক সম্পাদক ছোয়াব মিয়া, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এডঃ আরাফাত উল্লাহ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক  মাসুদুর রহমান চৌধুরী, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান বাবু,সভাপতি সোহরাব খান,সাধারণ সম্পাদক আছাব মিয়া,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ ভূইঁয়া,যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ উপজেলা ও চাতলপাড় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এম এ হান্নান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি। সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।” সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে তিনি জানান।
তিনি আরো জানান,বর্তমান সরকার জনবান্ধব সরকার- এজন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, কবরস্থান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও শ্মশান ঘাটের সংস্কারসহ নানা উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রীক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category