• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

পাঁচবিবিতে দরিদ্র পরিবারের মাঝে “বন্ধনের” ছাগল বিতরণ

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ২৫টি পরিবারের মাঝে ২টি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে স্থানীয় এনজিও সংস্থা বন্ধন-এর বাস্তবায়নে মাতাইশ মঞ্জিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বন্ধনের সভাপতি তারিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন প্রামানিক, বন্ধনের নির্বাহী পরিচালক আব্দুল হাফিজ সরদার, কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ছাগল পেয়ে উপকারভোগীরা আয়বর্ধক এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি তাদের স্বাবলম্বী হতে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category