শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সুমন পাল, মাধবদী নরসিংদী প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ২০ মার্চ শুক্রবার বিকেলে।

ঈদুল ফিতর উপলক্ষে সমাজের নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের এ আয়োজন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তরের ডেপুটি গভর্নর মোঃ মাসুম মিয়া, নরসিংদী জেলা মানবাধিকার কমিশন
সাধারণ সম্পাদক আরাফাত রহমান, সহ সভাপতি ইব্রাহিম মিয়া, সহ সভাপতি মাহাবুব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহমেদ রতন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শাওন প্রমুখ।

ঈদ উপহার পেয়ে সুবিধা ভোগিরা বলেন, ঈদ কে সামনে রেখে আমাদেরকে যে উপহার সামগ্রী দিয়েছে তাতে আমরা পরিবারের লোকজন নিয়ে ভালো ভাবে ঈদ করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category