• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

বাহুবলে সড়কে প্রাণ গেলে বিএনপি নেতা নি’হ’ত

‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) নিহত হয়েছেন।

‎সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান খান ফারুক মোটরসাইকেলযোগে মিরপুর এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পথে মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎নিহত মনিরুজ্জামান খান ফারুক বাহুবল উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

‎বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

‎এদিকে মনিরুজ্জামান ফারুকের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category