নরসিংদীর বেলাবো উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ১২ শত পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলার পাইলট মর্ডান হাই স্কুল মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কায়েস আহমেদ সেলিমের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার সদর ইউনিয়নের ১২ শত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েস আহমেদ সেলিমের পিতা হাকিম মোঃ হযরত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এস. এম শাহজাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি হাকিম মোঃ হযরত আলী বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।