শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

বেলাবোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মো.বাদল মিয়া, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নরসিংদীর বেলাবোতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় এবং বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।
বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া সভাপতিত্বে
এবং উপজেলা সিএ তৌফিক হাসান ভূইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি সামসুল হক মাস্টার, সদস্য সচিব আব্দুল খালেক মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হকসহ বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category