ভাঙ্গাবাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের গণসংযোগ
খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল :
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
Share
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুপিটার বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছেন।
১৪ আগস্ট (শুক্রবার) সন্ধ্যায় বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাজীপুরা চৌরাস্তার মোড় সুপার মার্কেটে লিফলেট বিতরণ করে জনগনের সাথে মতবিনিময় ও দোয়া প্রার্থনা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।এসময় তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে আশা পোষণ করছি। আমাকে যদি দল সমর্থন দিয়ে সাহায্য ও সহযোগিতা করে এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি। তাহলে
জনগণের সমর্থন ও সহযোগিতায় ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই,
সেই সাথে ভাঙ্গাবাড়ী ইউনিয়নে সম্পূর্ণ সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন।সেইসাথে রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কার, শিক্ষার মানোন্নয়ন এবং
সাধারণ মানুষের ভোগান্তি দূর করে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তিনি আরও বলেন অতীতেও রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চাই।
গণসংযোগকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।