শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ভৈরবে পৃথক দুটি ঘটনায় ট্রনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ মঙ্গবার (২৪ মার্চ) দুপুর বারোটার সময় পুর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পড়নে জিন্সের প্যান্ট ও একটি খয়েরী সার্ট রয়েছে। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার পরিচয় সনাক্তকরণে জেলা পিবিআই কে খবর দেত্তয়া হয়েছে। তাছাড়া গতরাতে স্টেশনের পশ্চিম আউটারে ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন একব্যক্তি ট্রেনে কাটা পড়ে পড়ে মৃত্যু বরণ করে। পিবিআই তার পরিচয় সনাক্ত করার পর তার স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে আইন গত প্রক্রিয়া সম্পন্ন করে সকালে তার লাশ নিয়ে যায়। সে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় তার বাড়ি।

ভৈরব রেলওয়ে থানা উপ পরিদর্শক দিদার হুসেইন জানান,বেলা ১২ টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় রেললাইন দিয়ে হাটার সময় সিলেট থেকে ঢাকা গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে কয়েক টুকরো হয়ে যায়। কন্ট্রোলের মাধ্যমে খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় সনাক্তে জেলা পিবিআই কে খবর দেওয়া হয়েছে। তাছাড়া গতরাতে স্টেশনে পশ্চিম আউটার এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তি মারাযায়। তার পরিচয় সনাক্ত হত্তয়ার পর লাশ আজ সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category