• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লায় বোন-ভাতিজাকে কু’পিয়ে হ/ত্যা, মূল আসামিসহ গ্রে’প্তার-৩ পাঁচবিবিতে জমি-জমার বিরোধের জের ধরে বাড়ীতে হামলা ও লুটপাটে অভিযোগ ভৈরবে জমি বিরোধে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৩ পরিবার মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কমিটি গঠন, সভাপতি অরিত্র, সাধারণ সম্পাদক মাহী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবের ৪ দশকের ঐতিহ্যে, সংস্কৃতির ধারক ও বাহক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর ২০২৬-২৭ পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

২৯ মে (শুক্রবার) রাতে ভৈরব পৌর নিউ মার্কেট তৃতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিগত কমিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটি গঠনে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রতিষ্ঠাকালীন সদস্য ও উপস্থিত প্রবীণ ও নবীন সম্মানিত সদস্যদের সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা শেষে নব-গঠিত কার্যকরী পরিষদে সভাপতি পদে ফারাবি আহমেদ অরিত্র, সাধারণ সম্পাদক পদে আইমান রহমান মাহী এবং সাংগঠনিক সম্পাদক পদে আরাবী রহমান রিজভী নির্বাচিত হয়েছেন।
সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ও বিছাস-এর প্রতিষ্ঠাকালীন সম্মানিত সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাদল, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব রায়হান কাওছার, সম্মানিত সদস্য এ.কে. মোবারক আলী, সম্মানিত সদস্য মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যক্রমকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরো গতিশীল করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category