• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন রাণীনগরে বেড়িবাঁধে মাটি খেকো চক্রের থাবা, ৬০হাজার টাকা জরিমানা মা’দ’কমুক্ত শিক্ষাঙ্গন গড়তে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত যশোর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যানকে বাগেরহাট শিক্ষকবৃন্দের শুভেচ্ছা গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নি’হ’ত ১, আ’হত ৬০ ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা খাগড়াছড়ি দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা করলো সেনাবাহিনী শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা

মা’দ’কমুক্ত শিক্ষাঙ্গন গড়তে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত” স্লোগানে মাদক প্রতিরোধে ৬০ শিক্ষককে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার(১৬ জুন) শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষক/মেন্টর তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল ওদুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।কর্মশালায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। একটি সুস্থ, মেধাবী ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তারা বলেন, তরুণ সমাজের মধ্যে মাদকের ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষ করে সিগারেটসহ বিভিন্ন নেশাদ্রব্যের ব্যবহার তরুণদের মাদকাসক্তির দিকে ঠেলে দিচ্ছে। এ সমস্যা মোকাবিলায় আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন ও কার্যকর করতে হবে। শিক্ষকদের শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখতে হবে।তিনি নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন, শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ গ্রহণ, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি সক্রিয় রাখতে হবে এবং নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০ জন শিক্ষক প্রশিক্ষক/মেন্টর হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষিত মেন্টরদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category