নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ( ৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে জানাযায়, সকালে যথা নিয়মে ইউনিয়ন পরিষদ খোলা হয়েছে। পরিষদ খোলার ১থেকে দেড় ঘন্টা পর হঠাৎ করে একটা বিকট শব্দ হয় এবং পরিষদের পেছন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
তখন উপস্থিত গ্রাম পুলিশ মঞ্জুর মিয়া পরিষদের পেছনে গিয়ে দেখতে পায় ককটেল বিস্ফোরণের অংশ বিশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পরবর্তীতে পরিষদের সচিব কে বিষয়টি জানালে তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেন।
পরিষদের সচিব মনির আলম জানায়, আমি সকাল অফিসে এসে জরুরি মিটিং অংশগ্রহণে জন্য সদরে চলে যাই, মিটিং এ থাকা অবস্থায় আমাকে ফোনে জানানো হয় পরিষদে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তখন আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছি। কেন এ ধরনের ঘটনা ঘটেছে তা সঠিক বলতে পারছি না।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম শোভন মুঠোফোনে জানান, আমি ইউএনও মহোদয়ের সাথে মিটিংএ ছিলাম সে সময় পরিষদ সচিব আমাকে ফোন করে ঘটনা সম্পর্কে জানায়, তখন আমি ইউএনও মহোদয়ের সাথে আলোচনা করে প্রশাসনিক কর্মকর্তাকে থানায় জিডি করার জন্য বলা হয়েছে।