• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান

সুমন পাল,নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নরসিংদীর মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে বেসরকারি প্রাথমিক বৃত্তি প্রদান পাঁচদোনা ড্রীম হলিডে পার্কে ১৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা।

মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর -১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা মোঃ শাহান শাহ খন্দকার সোহেল,
রমণী গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইয়া লিটন, শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান, নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আয়নুল হক, মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহান উল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সদস্য কাজী ওয়াসিম, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

২০০৮ সালে মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোমলমতি শিক্ষার্থীদের লেখা পড়ায় উৎসাহিত করতে প্রতি বছর ন্যায় ২০২৫ সালে অত্র এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১শতো শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে ৬৩৯জন বৃত্তি অর্জন করেন। অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেক্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ মালেক মোল্লা, সহ সেক্রেটারি মোঃ মুছা মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category