• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
ট্রেজারার পদে নোবিপ্রবির শিক্ষকদের উপেক্ষার চেষ্টা কোটালীপাড়া উপজেলা যুবদলকে সংগঠিত করতে মতবিনিময় ও আলোচনা সভা বাগেরহাটে গতিরোধ করে মধ্যযুগীয় কায়দায় মেরে চাঁদা আদায়ের অভিযোগ ভৈরবে প্রতিবেশী স্বামী-স্ত্রীর বাঁশের আঘাতে নারীর মৃ’ত্যু মোবাইল ফোনে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হ’ত্যা:গ্রে’প্তার ১ তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার ১৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ মহেশখালীতে শ্রীলঙ্কার নৌকা’সহ ২ জেলে উদ্ধার নওগাঁয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার , শোকের ছায়া উল্টো রথযাত্রায় ঠাকুরগাঁওয়ে হাজারো ভক্তের ঢল কুলিয়ারচরে বিএনপি নেতা জিল্লুর রহমান মাস্টারের স্মরণে আলোচনা সভা

মাধবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নি’হত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

‎সোমবার (২৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহত দুই যুবক ঢাকায় একটি হোটেলে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

‎পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category