• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
ভৈরবে ভাড়া নিয়ে চালক-যাত্রীর সং’ঘর্ষ, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার অভিযানে গ্রে’প্তা’র ৪ রাজাপুরকে আধুনিক রূপায়ণের মহাপরিকল্পনা নিয়ে প্রার্থী আবু হোসেন” কুমিল্লা শিক্ষাবোর্ডের আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন মৌলভীবাজারে শিশু পুষ্টি সচেতনতা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আ’হত ৩ পানছড়িতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। ঠাকুরগাঁওয়ে প্রান্তিক খামারিদের উন্নত জাতের বাছুর প্রদর্শনী, বিজয়ীদের পুরস্কার গোল্ডেন এ-প্লাস পেলেও ক্যা’ন্সা’রে ঝুঁকছে টুঙ্গিপাড়ার অন্তরের স্বপ্ন শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা, আ’হত ৩

সোহাগ মোল্লা, মংলা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংঘটিত এই হামলায় কোস্ট গার্ডের অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

​কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনসংলগ্ন জয়মনিরঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে কোস্ট গার্ডের স্টেশন স্থাপনের পর থেকে দস্যুদের রসদ, লজিস্টিকস এবং অস্ত্র সরবরাহের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

​কর্মকর্তারা ধারণা করছেন, সুন্দরবনে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের স্থানীয় সহযোগীরা কোস্ট গার্ডের ওপর ক্ষিপ্ত ছিল। ওই এলাকা থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দিয়ে নিজেদের অপকর্ম পুনরায় নির্বিঘ্নে চালাতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানতে চাইলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ​”কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালিয়ে কোস্ট গার্ডের অভিযানিক কার্যক্রম ব্যাহত করা যাবে না। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কোস্ট গার্ড সর্বদা বদ্ধপরিকর।”

​সুজন আরও জানান, হামলার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটন এবং হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যে ওই এলাকায় একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।

​নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ওই অঞ্চলে নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category