• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
কুলিয়ারচরে গৃহবধূর ঝু’ল’ন্ত ম/র/দেহ উদ্ধার, স্বামীর পরকীয়ার অভিযোগ পরিবারের কুমিল্লার বুড়িচংয়ে নি’খোঁ’জের ৩ দিন পর পুকুরে মিলল রিকশাচালকের ম’রদে’হ কালীগঞ্জে তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন মা’ম’লা বাণিজ্যের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন, দুই কিশোরের মুক্তি দাবি ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান: রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ গ্রে’প্তার ৩ পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নি’হত

মৌলভীবাজারে যুবলীগ নেতা রিপন মিয়া আটক

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৩১ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মো. রিপন মিয়া (৫০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ মে) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। রিপন মিয়া কালাপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের খালিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন রিপন মিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। এছাড়াও মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটকের বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category