• সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ নাসিরনগরের মহাখাল খালের শতবর্ষী সেতু এখন মৃ’ত্যু’ফাঁদ

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি ঘিরে সংঘর্ষ,১৪৪ ধারা জারি

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৪ মে, ২০২৬

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বনরূপা ও কাঁঠালতলি এলাকাসহ আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।​দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আট বছর পর গত শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে রোববার সকাল থেকেই রাজপথে অবস্থান নেয়।​গত রোববার (৩ মে) দুপুরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন। তবে আন্দোলনকারীরা কমিটি বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।
​সোমবার (৪ মে) দুপুর পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বিকেলে নতুন কমিটির সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি বনরূপা এলাকায় পৌঁছালে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
​শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন বনরূপা ও কাঁঠালতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।জেলা প্রশাসন কর্তৃপক্ষ।
​বিকেলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category