• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু শরতের ভোরে প্রকৃতির নকশিকাঁথা, শাপলার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা রাবিপ্রবিতে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে ইনফরমেশন সেশন কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক লিটন মহাজন লিটুর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা

শিশুর পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিতে পানছড়িতে উঠান বৈঠক ও রান্না প্রদর্শনী

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও সুষম খাবার গ্রহণে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে উঠান বৈঠক ও রান্না প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার রসুলপুর গ্রামে জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নাধীন ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
অনুষ্ঠানে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি, সুষম খাবার, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাংস, কলিজা, সয়াবিন ও শিমের বিচিসহ সহজলভ্য বিভিন্ন পুষ্টিকর খাবার পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে রান্নার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর ও বৈচিত্র্যপূর্ণ খাবারের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। গর্ভবতী নারীদের নিরাপদ প্রসবের জন্য বাড়িতে সন্তান প্রসব না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন তিনি।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পুষ্টি অফিসার রিমি চাকমা শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে বসিয়ে খাবার খাওয়ানো এবং খাবারের প্রতি তাদের আগ্রহ বাড়াতে জোর না করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রাখী ত্রিপুরাসহ প্রকল্পকর্মী, শিশু ও তাদের মা-অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন ডা. অনুতোষ চাকমা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category