• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

সিরাজগঞ্জে শিয়ালের তা’ণ্ডব আ’হত ১৫ জন-আ’ক্রা’ন্ত ১৮ গবাদিপশু

খোরশেদ আলম খসরু,সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশকাল : সোমবার, ১১ মে, ২০২৬

  1. সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে শিয়ালের আক্রমণে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

একই ঘটনায় বেশ কয়েকটি গবাদিপশুও আক্রান্ত হয়েছে। শনিবার(০৯মে) বিকেলে উপজেলার ফসলি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে গ্রামের পাশের মাঠে হঠাৎ কয়েকটি শিয়াল মানুষের পাশাপাশি গরুর ওপর আক্রমণ শুরু করে। এ সময় গবাদিপশু রক্ষা করতে গেলে স্থানীয় লোকজনও শিয়ালের হামলার শিকার হন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে একটি শিয়ালকে মেরে ফেললেও অন্যগুলো পালিয়ে যায়।

গ্রামবাসী জানান, শিয়ালের কামড়ে অন্তত ১৮টি গরু আহত হয়েছে। আক্রান্ত গরুগুলোর মধ্যে রয়েছে স্থানীয় কয়েকজন খামারির গবাদিপশু। হামলায় নজরুল, জিন্নাহ, জামেলা ও ছাত্র মিহিরসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত সাত বছর বয়সী মিহিরকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রবিবার সকালে জানায়, কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে কয়েকজনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

অন্যদিকে কামারখন্দ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, আক্রান্ত গবাদিপশুর বিষয়ে খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত এলাকায় বন্য প্রাণীর উপদ্রব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category