• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার রাউজানে এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, আ’হত ৫ নাগেশ্বরীর ধানক্ষেতে মিললো মানুষের বিচ্ছিন্ন পা জনমনে আ’ত’ঙ্ক পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন কোতয়ালী থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রে’প্তার ১২ কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খু/ন কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের ঢল: বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

সিলিং ফ্যানে ঝু’ল’ন্ত অবস্থায় মিলল নার্সিং শিক্ষার্থীর ম’র’দে’হ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাজধানীর কলাবাগানের একটি ছাত্রী হোস্টেল থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে তার মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, পিংকি বিশ্বাস নগরীর মিরপুর রোডের পাশে অবস্থিত বেসরকারি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজে প্রথম বর্ষে পড়তেন। তার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তিনি কলাবাগান ক্রিসেন্ট রোডে একটি ছাত্রীনিবাসের পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার জানান, সকাল ৮টার দিকে ভবনের মালিকের কাছ থেকে খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কক্ষটিতে তিনজন ছাত্রী থাকতেন জানিয়ে এসআই বলেন, তাদের মধ্য দুজন ছুটি পেয়ে বাড়ি গেছেন। পিংকি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category