• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময় হবিগঞ্জে নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৫ কুমিল্লায় সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্বার ভৈরবে ছেলের অত্যাচার থেকে বাঁচতে বাড়ি বিক্রি করলেন মা কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলার বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিএনপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।সভাটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সান্টু চৌধুরী।মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশিপূজামণ্ডপগুলোতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বিভিন্ন মঠ-মন্দির ও পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা তাদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পূজা উদযাপনকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category