• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

প্রতারণা মামলায় বিমানবন্দর থেকে আটক ইউপি চেয়ারম্যান

মোঃ মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে চেক প্রতারণা মামলায় সোমবার(১৮ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের কর্মকর্তারা।

জানা গেছে, চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) সংক্রান্ত দুটি মামলায় চেয়ারম্যান লিটন মিয়াকে পৃথকভাবে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই মামলায় মোট ১১ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

লিটন মিয়ার বড় ভাই এরশাদুল হক বলেন, “চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই পুলিশ তাকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category