• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ভূরুঙ্গামারী ও নাগেশ্বরীর কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সাতক্ষীরা সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধারকৃত মোবাইল ও টাকা ফেরত কুড়িগ্রামে দুধকুমারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধ’র্ষ’ণের চেষ্টা নাগেশ্বরীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ভৈরবে মা’নবপা’চার মামলায় সামছুল মামুন গ্রেফতার ভৈরবে জানাজায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা পিকআপ চোর-ডাকাত চক্রে অ’ভিযান: গ্রে’প্তার ৩, উদ্ধার ৫ চোরাই গরু

নাগেশ্বরীতে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো.নুরনবী সরকার, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ‘প্রাথমিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শৃঙ্খলা ও সততার সঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধ ও সুশৃঙ্খল জীবনযাপনের কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন শিক্ষার মানোন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন শিক্ষা সহায়ক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category