• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
১৪ বছরের মেয়েকে ধ’র্ষ’ণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেপ্তার পাঁচবিবিতে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন টুঙ্গিপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা নিয়ে আলোচনা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের বার্ষিক পুরস্কার ও সনদ প্রদান চাঁদা না পেয়ে নারীকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ জগন্নাথপুরে দুই পক্ষের সং’ঘর্ষ, গু/লি/বিদ্ধ ২ নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের জন্মদিন উদযাপন মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা টাঙ্গাইলে ১৮৮ বোতল বিদেশি মদ গাড়ী সহ ৪ মা’দক কা’রবারি গ্রে’প্তার কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রে’প্তার ১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

কুমিল্লার দাউদকান্দির পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রুবেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে, মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী (৩৫) রুবেল ভূঁইয়া নরসিংদী জেলার মাধবদী থানার খিজিরকান্দি গ্রামের মো. সেলিমের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই কমল কৃষ্ণ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ‘দিবাকালীন স্পেশাল-১১’ ডিউটি করছিল। এ সময় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক একটি এফজেটএস মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে রুবেল ভূঁইয়ার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category