শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

দৌলতপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

মোঃ সাইফুল ইসলাম / ৩১৯ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ার আলী, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), এ টি ও খন্দকার মোঃ শিপাইনুর আরেফিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক, মোঃ ইউনুস আলী,মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ সুজাউদ্দিন (সুজা)। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category