দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় দৌলতপুর বাজারে অবস্থিত যুবদলের পার্টি অফিসে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুম প্রফেসর,মরিচা ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল হোসেন, যুব নেতা মারুফ হোসেন, মিঠুন আলী, সুমন আলী, আসাদুল হক, সহ ১৪ ইউনিয়নের নেতা কর্মী। উক্ত সভায় বর্ণাঢ্যভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য নানারকম কর্মসূচি আলোচনা হয়। এবং আগামী নির্বাচনে বিএনপি’র হাতকে শক্তিশালী করতে অক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।