• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

অষ্টগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও উদ্যোক্তাদের মাঝে গাছ বিতরণ

মো.রুবেল মিয়া, অষ্টগ্রাম( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের পল্লী উন্নয়ন সভাকক্ষ অষ্টগ্রাম  উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি),  আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা সিলভিয়া সিগ্ধা এবং সঞ্চালনা করেন অষ্টগ্রামউপজেলা পল্লী উন্নয়ন অফিসার রিপন সাহেব।

বক্তারা গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), অষ্টগ্রাম-এর পক্ষ থেকে   উপকারভোগীর মাঝে চারা গাছ বিতরণ করা হয়। ঋণপ্রাপ্তরা এই সহায়তা উৎপাদনমুখী কর্মকাণ্ডে বিনিয়োগ করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category