• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট:

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে জলকপাটগুলো খোলা হয়। জলকপাট খোলার পর প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি, কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। এতে বাঁধের ভাটির নিচের এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ভাটির এলাকার বাসিন্দাদের নদী ও আশপাশের নিম্নাঞ্চলে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া নদীসংলগ্ন এলাকা ও নিম্নাঞ্চলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category