• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মা’দক ব্যাবসায়ী গ্রে’প্তার ৪

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সিআর সাজাপ্রাপ্ত, সিআর পরোয়ানাভুক্ত ও জিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৭ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ কেজি গাঁজাসহ আকলিমা খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চর-লক্ষীবর্ধন এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার দারুস সালাম এলাকার লালকুঠি ১ম কলোনিতে বসবাস করেন।
এছাড়া পৃথক অভিযানে এএসআই (নিরস্ত্র) সঞ্জয় পৌরসভা এলাকা থেকে সিআর সাজাপ্রাপ্ত আসামি শিখা আক্তারকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে এএসআই (নিরস্ত্র) সুজন কান্তি শ্রীকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাহিনকে এবং এএসআই (নিরস্ত্র) প্রিয়ব্রত জিংলাতলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. নাজমুল হাসান (২৩)-কে গ্রেপ্তার করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পালাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category