• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

চিলমারীতে ৬৮ পিস ই’য়া’বাসহ যুবক গ্রে’প্তার

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযানে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবু রায়হান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব সরকারপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবু রায়হান চিলমারী উপজেলার ছোট কুস্টারি মৌজার বাসিন্দা। তিনি মো. আসমত আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার আবু রায়হানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিলমারী মডেল থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category