• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক ২

মো:রুবেল মিয়া, মির্জাপুর( টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পৃথক মাদকবিরোধী অভিযানে মির্জাপুর ও কালিহাতি উপজেলায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা এবং একটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) পরিচালিত অভিযানে মির্জাপুর উপজেলার ভাবখন্ড গ্রামে এক আসামির নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৪২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ভাবখন্ড গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৪৩)-কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তপু খান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

অপরদিকে, কালিহাতি উপজেলার সল্লা তালতলা মোড়ে পৃথক অভিযানে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুর উপজেলার নিকলা রায়পাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৫০)-কে আটক করা হয়।

পরে উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রসিকিউশন দাখিল করলে কালিহাতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category